স্টাফ রিপোর্টার ॥ রামকৃষ্ণ মঠে আজ বৃহস্পতিবার সকাল ৬টা ১০ মিনিটে পূজা শুরু হয়। আর ৮টা ৩৫ মিনিটে মহাষ্টমীর পূজা কেন্দ্রীয় জাতীয় মন্দির মহানগর সার্বজনীন পূজা মণ্ডপে। তবে আজ কুমারী পূজা শারদীয় দুর্গোৎসবকে ভিন্নমাত্রা এনে দেবে।
এছাড়া দুপুরে সন্ধি পূজা। সমাপন অপরাহ্ণ ১টা দুই মিনিটে। মধ্যাহ্নে মহাপ্রসাদ বিতরণও থাকবে।
ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণের মহানগর সার্বজনীন পূজামণ্ডপ দেশের অন্য সব মণ্ডপ থেকে একেবারেই ভিন্ন। এখানে দেশের সব শ্রেণির মানুষের উপস্থিতি থাকে।
রাজধানীর রামকৃষ্ণ মঠে সকাল সাড়ে ১০টায় কুমারী পূজা অনুষ্ঠিত হবে। রামকৃঞ্চের মাঠের অধ্যক্ষ স্বামী ধ্রুবসানন্দ জানান, মা দূর্গা প্রত্যেক নারীর মূর্তিতে আর্বিভাব হন। এ কারণে কুমারী পূজা করা হয়। আর কুমারীরা সরল ও শুদ্ধ বলেই তাদের বেছে নিয়ে এ পূজা সম্পাদন করবেন ভক্তরা।
