Skip to content

ভারতে পাচারকালে ৯ বাংলাদেশিকে উদ্ধার

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা ॥ ভাল কাজের প্রলোভন দেখিয়ে ভারতে পাচারকালে সাতক্ষীরার ভোমরা সীমান্তে নয় জনকে উদ্ধার করেছে বিজিবি। তাদের মধ্যে দুইজন নারীও রয়েছেন।

শনিবার সকালে তাদের উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, একদল বাংলাদেশিকে ভারতে পাচারের উদ্দেশে ভোমরার সীমান্ত বেড়ির ওপর জড়ো করা হয়েছে এমন খবর পেয়ে একটি টহল দল সেখানে দ্রুত পৌঁছায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।
উদ্ধারকৃতদের সবার বাড়ি বরিশাল জেলার উজিরপুর আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন গ্রামে। পাচারকারীরা তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে বলে জানান তারা।
উদ্ধারকৃতরা হলেন- নিতাই সমাদ্দার, হরিদাস সমাদ্দার, নিঝুম রায়, নিখিল বল্লভ, রাজীব রায়, মন্টু কুমার, প্রভারঞ্জন বল্লভ এবং রানু সরকার ও অবলা রানী।
পরে তাদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫