Skip to content

সরব আশুলিয়া শিল্পাঞ্চল

স্টাফ রিপোর্টার ॥ ঈদ ও পূজার টানা আট দিনের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরেছেন তৈরি পোশাক শিল্পের শ্রমিকরা।

শনিবার সকাল থেকেই তাদের পদচারণায় কর্মচঞ্চল হয়ে উঠে আশুলিয়া শিল্পাঞ্চল।

আশুলিয়ার জিরানী, ইউনিক, জিরাবো, জামগড়া, নরসিংহপুর, কাঠগড়া প্রভৃতি এলাকায় সকাল থেকেই তৈরি পোশাক শ্রমিকদের কর্মস্থলে ছুটতে দেখা যায়।
পাশাপাশি খুলতে শুরু করেছে শ্রমিকপল্লীর দোকানপাটসহ সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানও।

এদিন সকাল থেকেই কারখানায় পুরোদমে উৎপাদন শুরু হয়েছে বলে জানিয়েছেন একাধিক কারখানা মহাব্যবস্থাপক।

শিল্প পুলিশের আশুলিয়া জোনের পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, শান্ত স্বাভাবিক পরিবেশে শ্রমিকরা কাজে ফেরায় কর্মচঞ্চল হয়ে উঠেছে আশুলিয়া শিল্পাঞ্চল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫