Skip to content

খালেদার সঙ্গে দুবাই বিএনপি প্রতিনিধি দলের সাক্ষাৎ

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: দুবাই বিএনপির একটি প্রতিনিধি দল চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

শনিবার রাতে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

দুবাই বিএনপির সভাপতি আবদুল্লাহ আল মামুন এবং সাধারণ সম্পাদক আজিজুল ইসলামের নেতৃত্বে ৫ সদস্যের এ প্রতিনিধি দল রাত সাড়ে ৯ টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত খালেদার কাছে দলের সাংগঠনিক কার্যক্রমসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।

এসময় খালেদা জিয়া জনগণের ভোটাধিকার রক্ষার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫