Skip to content

শিবালয়ে ২২ জেলের জরিমানা

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ঘাট এলাকায় ইলিশ ধরার দায়ে ২২ জেলেকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিভ খান জেলেদের প্রত্যেককে ৫শ’ টাকা করে জরিমানা করেন।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বাংলানিউজকে বলেন, রোববার রাত ১টার দিকে আরিচা ঘাটে ইউএনও ও মৎস্য অধিদপ্তররের কর্তকর্তাদের সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই ২২ জন জেলেকে আটক করা হয়।
পরে সোমবার সকালে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের প্রত্যেককে ৫শ’ টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। এসময় তাদের কাছ থেকে ৪০ কেজি ইলিশ জব্দ করা হয়।
জব্দকৃত মাছগুলো এতিমখানা ও খ্রিস্টানদের উপাশনালয়ে বিতরণ করা হবে বলে জানান ইউএনও।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫