Skip to content

শাকিবের সঙ্গে তিশার ‘মেন্টাল’

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
শাকিব খানের সঙ্গে গত বছরের ডিসেম্বরে ‘প্রেম করে আমি মরবো’ নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হন তিশা। এর কাজ এখনও শুরু হয়নি। এবার শামিম আহমেদ রনি পরিচালিত আরেকটি ছবিতে শাকিব ও তিশার কাজ করার কথা শোনা যাচ্ছে। নাম ‘মেন্টাল’।
পরিচালক শামিম আহমেদ রনি বাংলানিউজকে বলেন, ‘তিশার সঙ্গে আলোচনা চলছে অনেকদিন ধরে। তবে তিনি এখনও চুক্তিবদ্ধ হননি। কারণ ছবির নায়ক শাকিব খানের সঙ্গে আমাদের এখনও তার বিষয়ে আলোচনা হয়নি। তবে সবকিছু ঠিক থাকলে এবং শাকিব খান নিশ্চিত করলে এ ছবিতে তিশাকে দেখা যাবে।’
‘মেন্টাল’-এ শাকিবের নায়িকার ভূমিকায় আচঁল আর কন্ঠশিল্পী পড়শীকে দেখা যাবে। ছবিটির কাজ শুরু হবে আগামী মাসে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫