Skip to content

বৃষ্টিতে পণ্ড শাকিবের খেলা

বিনোদন ডেস্ক ॥ কথা ছিল ২৭ সেপ্টেম্বর মিরপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢালিউড কিং খান শাকিব খান ক্রিকেট খেলবেন। কিন্তু স্টেডিয়ামের অনুমোদন না পাওয়াতে সেখানে খেলতে পারেননি শাকিব খান। এরপর নারায়ণগঞ্জের ফতুল্লায় অবস্থিত খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ১১ অক্টোবর শাকিব খানের ক্রিকেট খেলার আয়োজন করা হয়।
কিন্তু এখানে বেরসিক বৃষ্টি সব পণ্ড করে দেয়। ১১ অক্টোবরও শাকিবের ক্রিকেট খেলা হয়নি। শাকিব খানের ক্রিকেট খেলার জন্য এত আয়োজনের কারণ কী? কারণ তার অভিনীত নতুন চলচ্চিত্র ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী-২’তে এ অভিনেতাকে একজন ক্রিকেটার হিসেবে দেখা যাবে।
১১ অক্টোবর সকাল থেকেই শুটিং স্পটে হাজির ছিল পুরো শ্যুটিং ইউনিউ। ছিলেন এ চলচ্চিত্রের অভিনেত্রী জয়া আহসান, অভিনেতা ওমর সানী, ইমন, নির্মাতা সাফিউদ্দিন সাফি এবং চলচ্চিত্রটির লেখক রুম্মান রশিদ খান। ১৩ অক্টোবর থেকে শাকিবের ক্রিকেট খেলার দৃশ্যের শ্যুটিং শুরু হবে বলে জানান নির্মাতা।
এদিকে নির্মাতা আলভী আহমেদ ১০ অক্টোবর থেকে তার প্রথম চলচ্চিত্র ‘ইউ টার্ন’ এর শুটিং শুরু করেছিলেন। কিন্তু বৃষ্টির কারণে ১১ অক্টোবর তাকে শুটিং বাতিল করতে হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫