Skip to content

বড় পর্দায় শাহরুখের ছোট ছেলে

বিনোদন ডেস্ক ॥
শাহরুখ খান তার ছোট ছেলে আবরামের স্থিরচিত্র গেলো ঈদের দিন জনসমক্ষে নিয়ে আসেন। এবার তাকে রূপালি পর্দায় চলাফেরা করতে দেখা যাবে। ফারাহ খান পরিচালিত ‘হ্যাপি নিউ ইয়ার’-এ স্বল্প উপস্থিতির এক শিশুশিল্পীর ভূমিকায় কাজ করবে সে। ছবিটিতে তার মা গৌরি খানকেও দেখা যাবে কিছুক্ষণের জন্য।
এর আগে ‘ওম শান্তি ওম’ ছবির শেষ দৃশ্যে প্রযোজক হিসেবে পর্দায় এসেছিলেন গৌরি। তিন সন্তান আরিয়ান, সুহানা ও আবরামের যতœআত্তি নেওয়ার পাশাপাশি শাহরুখপতœী ইন্টেরিয়র ডিজাইনার হিসেবেও কাজ করে সুনাম কুড়িয়েছেন।
শাহরুখ খানের বড় ছেলে আরিয়ানকে ‘কাভি খুশি কাভি গাম’ ছবিতে শিশুশিল্পী হিসেবে দেখা গেছে। শাহরুখ অভিনীত চরিত্রের ছোটবেলার ভূমিকায় জয়া বচ্চনের সঙ্গে কাজ করেছিল সে। আবরামের চরিত্রটি কেমন তা জানা যায়নি। গত বছর সারোগেসির (অন্য নারীর গর্ভ ভাড়া করে সন্তান জন্মদানের পদ্ধতি) মাধ্যমে আবরামের জন্ম হয়।
ছবিটিতে শাহরুখকে এইট প্যাক অ্যাবস তৈরি করেছেন। তার নতুন শারীরিক গড়ন দেখে মুগ্ধ গৌরিও।
তিনি বলেন, ‘নতুন রুপে শাহরুখকে দুরন্ত লাগছে। এইট প্যাক অ্যাবসের জন্য প্রচুর খাটতে হয়েছে ওকে। এটা তারই ফল।
শাহরুখ-গৌরির প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্ট প্রযোজিত ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিতে আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, সনু সুদ, বোমান ইরানি, বিবান শাহ। দিওয়ালি উপলক্ষে এটি মুক্তি পাবে আগামী ২৪ অক্টোবর।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫