Skip to content

‘ধর্মীয় বিদ্বেষপূর্ণ’ বক্তব্য: খালেদার বিরুদ্ধে মামলা

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
শযধষবফধ ২ খালেদা জিয়া ‘ধর্মীয় বিদ্বেষপূর্ণ’ বক্তব্য: খালেদার বিরুদ্ধে মামলা শযধষবফধ ২ ব১৪০৭২৬২৩৫৮৫৯০ঢাকা: হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ধর্মীয় বিদ্বেষপূর্ণ বক্তব্য দেয়ার অভিযোগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিক।
মঙ্গলবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালতে এ মামলা দায়ের করা হয়।
বেলা ১১টা ২০ মিনিটে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন।
জবানবন্দি গ্রহণের পর বাদীর অভিযোগ পর্যালোচনা শেষে বিচারক পরে আদেশ দেবেন বলে জানান।
এ বি সিদ্দিক {ভড়পঁংথশবুড়িৎফ} ‘ধর্মীয় বিদ্বেষপূর্ণ’ বক্তব্য: খালেদার বিরুদ্ধে মামলা ধন ংরফফরশ
উল্লেখ্য, গত ১৪ অক্টোবর বিশিষ্ট হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতার মুখোশে ধর্মহীনতায় বিশ্বাস করে। তারা সকল ধর্মের উপর আঘাত করে।’
স্বাধীনতার পর হিন্দু ধর্মাবলম্বীদের সম্পত্তি দখল করা হয়েছে- এমন অভিযোগ করে বিএনপি চেয়ারপার্সন আরও বলেন, ‘এখনো জবরদখল করা হচ্ছে। আওয়ামী লীগ এগুলো করে তার দায় বিএনপির ওপর চাপাচ্ছে।’
খালেদা জিয়া বলেন, ‘আওয়ামী লীগ দেশের বিভিন্ন ধর্মাবলম্বীদের ওপর নির্যাতন করে বিএনপির ওপর দায় দেয়ার চেষ্টা করে। কিন্তু পরে তদন্তে সরকারি দলের সম্পৃক্ত পাওয়া গেলেও তাদের বিচার করা হয় না।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫