স্টাফ রিপোর্টার ॥ সাবেক আমির গোলাম আযমের মরদেহ একনজর দেখতে তার মগবাজার বাসায় ভিড় করেছেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। শুক্রবার সকাল ৮টার দিকে গোলাম আযমের মরদেহ নিজ বাসভবনে নেয়া হয়। এদিকে নাশকতার আশঙ্কায় গোলাম আযমের মগবাজার বাসায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গোলাম আযমের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সেখানে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিব মোমেন, জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী, জামায়াতের কেন্দ্রীয় নেতা আতাউর রহমান সরকার উপস্থিত রয়েছেন।
বিদেশে থাকা পাঁচ ছেলে দেশে ফিরলেই লাশ দাফন করা হবে। এবিষয়ে পরে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন গোলাম আযমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহিল আযমী। তিনি জানান, মরদেহ গোসল শেষে বাসায় একটি লাশবাহী গাড়িতে রাখা হবে।
নাশকতার আশঙ্কায় গোলাম আযমের মগবাজার বাসায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া, শাহবাগ, বায়তুল মোকাররম মসজিদসহ বেশ কিছু স্পর্শকাতর জায়গায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
গোলাম আযমের বাসায় জামায়াত নেতা-কর্মীদের ভিড়
আপডেট :October 24, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
