Skip to content

৮ নম্বর সেলের আশপাশে কোনো আসামী রাখা হয়নি

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামি জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনালের কামারুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ৮ নম্বর সেলে রাখা হয়েছে। তাঁকে যে সেলে রাখা হয়েছে তার আশপাশে কোনো আসামীকে রাখা হয়নি। এই সেলে স্থানান্তর করার পর থেকে নিরাপত্তা বাড়ানো হয়েছে। একই সঙ্গে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।
এ ছাড়া কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, কামারুজ্জামানকে কেন্দ্রীয় কারাগারের যে কনডেম সেলে রাখা হয়েছে সেখানেও বিশেষ সর্তকর্তা নেওয়া হয়েছে।
মঙ্গলবার মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামি মুহাম্মদ কামারুজ্জামানকে কাশিমপুর কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়। দুপুর ২টা ১০ মিনিটে কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ তাঁকে গ্রহণ করে।
কারাগার সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ২টা ১০ মিনিটে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি কামারুজ্জামানকে গ্রহণ করার পর থেকে কারাগারের নিরাপত্তা বৃদ্ধি করা হয়। একই সঙ্গে কারাগারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। এর পাশাপাশি কামারুজ্জামান যে কনডেম সেলে রয়েছে সেখানে নেওয়া হয়েছে বিশেষ সর্তকর্তা।
সূত্র আরো জানায়, ফাঁসি দণ্ডপ্রাপ্ত আসামি কামারুজ্জামান ৮ নম্বর কনডেম সেলে রয়েছেন। নিরাপত্তার স্বার্থে ওই সেলের আশেপাশে কোনো আসামিকে রাখা হয়নি।
এ বিষয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার নেসার আলম বলেন, আজ মঙ্গলবার দণ্ডাদেশপ্রাপ্ত আসামি কামারুজ্জামানকে কাশিমপুর কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়
কারা সূত্র জানিয়েছে, তাঁকে যে সেলে রাখা হয়েছে তার আশেপাশে কোনো আসামী রাখা হয়নি। বাড়ানো হয়েছে কারাগারের নিরাপত্তা।’
কামারুজ্জামানকে গ্রহণ করার পর তাঁর শারীরিক অবস্থা চেক আপ করা হয়েছে। বর্তমানে তিনি চুপচাপ আছেন, কোনো কথাবর্তা বলছেন না

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫