বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা : রাশিয়ায় প্রথা ভেঙ্গে বৈরি দুই রাজনৈতিক দলের দুজন এমপি’র প্রেম বিয়ে পর্যন্ত গড়িয়েছে। দুই প্রতিদ্বন্দ্বী দলের দুই নেতার মধ্যে এ ধরনের বিয়ের ঘটনা রাশিয়ায় এই প্রথম।
বর রুশ কম্যুনিস্ট পার্টির এমপি ডেনিস ভোরোনেনকোভ, আর কনে ক্ষমতাসীন দল ওয়ান রাশিয়ার এমপি মারিয়া মাকসাকোভা।
সম্প্রতি উত্থাপিত একটি বিল নিয়ে সংসদীয় একটি কমিটিতে এই দুই এমপি যখন কাজ করছিলেন, সেসময় তাদের মধ্যে মন দেয়া নেয়া হয়।
শুক্রবার মস্কোতে তারা মালা বদল করেছেন।
বিয়ের অনুষ্ঠানের পরপরই বর কনের পোশাকেই তারা দুজন সোজা কাজে চলে যান।
যেহেতু এ ধরণের বিয়ে রাশিয়াতে এই প্রথম, তাই এই সম্পর্ক নিয়ে মুখরোচক কথাবার্তা চলছে।
কম্যুনিস্ট এমপি ডেনিস ভোরোনেনকো সংসদে তার সহকর্মীদের বলেন, “রাজনৈতিক মতভেদ আমাদের সম্পর্কে কোনো বাধা তৈরি করছে না, বরঞ্চ সম্পর্কে বৈচিত্র্য এনেছে।”
ওয়ান রাশিয়ার এমপি মিস মাকসাকোভা একজন অপেরা গায়িকা। তিনি বলেন, “রাজনীতিকরাও মানুষ, তাদেরও আবেগ অনুভূতি থাকতেই পারে, তারাও প্রেমে পড়তেই পারে।”
তাদের বিয়ের সম্বর্ধনায় রুশ সংসদ দুমার ৪৫০ জন সদস্যকেই আমন্ত্রণ জানানো হয়েছে। দম্পতি বলছেন, অনুষ্ঠান হবে একবারেই অরাজনৈতিক। বিবিসি
বৈরিতা ছাপিয়ে প্রেমের জয়!
আপডেট :March 30, 2015
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
