Skip to content

‘পরিস্থিতি বুঝে সেনা মোতায়েন’

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা : পরিস্থিতি বুঝে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েনে বিএনপির দাবি প্রসঙ্গে তিনি এ কথা বলেন। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় থেকে বের হওয়ার পথে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ কথা জানান।
তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ১৯ এপ্রিল ইসির বৈঠক অনুষ্ঠিত হবে। ওইদিন সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে। পরিস্থিতি বুঝে সেনা মোতায়েনের দরকার হলে ইসি সে ব্যবস্থা নেবে।
বিএনপি ঢাকা (উত্তর-দক্ষিণ) ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য সেনাবাহিনী মোতায়েনের দাবি জানায়। বুধবার বিকেলে শেরেবাংলা নগর নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ সাংবাদিকদের এ সব কথা জানান।
এর আগে, আ স ম হান্নান শাহর নেতৃত্বে বিএনপির ৭ সদস্যের একটি প্রতিনিধি দল সিইসির সঙ্গে প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেন। বৈঠকে অংশ নেওয়া অন্যরা হলেন, দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমান, এএসএম আবদুল হালিম, সৈয়দ সুজাউদ্দিন আহমেদ, ইসির সাবেক সচিব আবদুল রশিদ সরকার ও সাবেক যুগ্ম-সচিব এবিএম আবদুস সাত্তার। বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম ডেস্ক

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫