বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: বাংলাদেশী জাতীয়তাবাদ, গণতান্ত্রিক মূল্যবোধ, সাস্প্রদায়িক সম্প্রীতি, নাগরিক অধিকার রক্ষা, ও দুর্নীতিমুক্ত বাসযোগ্য আদর্শ ঢাকা গড়ার প্রত্যয় ব্যাক্ত করে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থীত প্রার্থী তাবিথ আউয়াল নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১১টায় রাজধানীর রেগনাম টাওয়ারে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে এই ইশতেহার ঘোষণা করেন। নির্বাচনী ইশতেহারে ১২ টি বিষয় উল্লেখ করেন। এগুলো হচ্ছে খাদ্য, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, যানজট নিরসন ও যাবাহন সুবিধা, নগড় পরিবেশ ব্যাবস্থাপনা ও টেকসই উন্নয়ন, সামাজিক উন্নয়ন ও ব্যাবস্থাপনা, আমোদ প্রমদ, চিত্তবিনোদন ও জনস্বাস্থ্য, ডিজিটাল সেবা ও জননিরাপত্তা, প্রাকৃতিক দুযোর্গ মোকাবেলা, নগর প্রশাসন।
ইশতেহার ঘোষণা মঞ্চে তাবিথের সঙ্গে আছেন ‘আদর্শ ঢাকা আন্দোলনের’ আহ্বায়ক অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত আছেন ‘আদর্শ ঢাকা আন্দোলনের’ সদস্য সচিব শওকত মাহমুদ, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, অধ্যাপক মাহবুবুল্লাহ, সাংবাদিক মাহফুজুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি আবদুল হাই শিকদার প্রমুখ ।
