বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নগ্ন ছবি ‘ফাঁস’ হওয়া নিয়ে সংবাদের শিরোনামে আসেন ভারতীয় আবেদনময়ী অভিনেত্রী রাধিকা আপ্তে। এবার সেই আলোচিত নায়িকা রাধিকাকে হলিউডের একটি সিনেমায় সম্পূর্ণ নগ্নরুপে দেখা যাবে।
হলিউডের ওই সিনেমায় অভিনয় বা তিনি কোন চরিত্রে কাজ করবেন সে ব্যাপারে বিস্তারিত কিছু না জানালেও রাধিকা সিনেমাটিতে তার নগ্ন দৃশ্যে অভিনয়ের ব্যাপারে একশভাগ সত্যতা নিশ্চিত করেছেন।
এই ব্যাপারে তিনি বলেন, ওই ছবির নাম এখনই প্রকাশ করতে রাজি নন তিনি। প্রোডাকশন পর্যায়ের কাজ শেষ হলেই ভক্তরা তার ছবির নাম জানতে পারবেন। সিনেমার চিত্রনাট্যের প্রয়োজনে যেকোন পোশাক নিয়ে তার কোনও আপত্তি নেই বলেও সাফ জানিয়ে দিয়েছেন।
ব্রিটিশ সংগীতজ্ঞ বেনেডিক্টের সঙ্গে ‘লিভ-ইন’ সম্পর্ক ছিল রাধিকার। বর্তমানে তারা পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছেন।
বর্তমানে রাধিকার হাতে আরো যেকটি ছবি রয়েছে সেগুলো হলো বলিউডের ‘হান্টারর’, ‘এক্স’, ‘দ্য ব্রাইট ডে’, ‘কৌন কিতনে পানি মে’, ‘দ্য ফিল্ড’-এর মতো ছবি। তাছাড়া তামিল ও তেলগু ছবিতেও সাফল্যের সাথে অভিনয় করছেন তিনি।
