Skip to content

‘প্রতিদ্বন্দ্বীদের নিয়েই নগরের উন্নয়ন করব’: সাঈদ খোকন

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বেসরকারিভাবে মেয়র পদে জয়ী হওয়ার পর আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাঈদ খোকন ঢাকাবাসীকে অভিনন্দন জানিয়েছেন।

তিনি বলেছেন, ‘আমি নগরের সন্তান। আমি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়েই নগরের উন্নয়নে নিজেকে উৎসর্গ করব।’
নির্বাচনের ফলাফল বুধবার সকালে ঘোষণার পর বঙ্গবন্ধু এভিনিউতে নিজের নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সাঈদ খোকন বলেন, ‘ঢাকাবাসী আমাকে ভোট দিয়ে তাদের সেবা করার সুযোগ দিয়েছেন। আমি ঢাকাবাসীর কাছে কৃতজ্ঞ। আমি এখন থেকে নগরের সেবক। আমি আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়েই নগরের সকল সমস্যা সমাধানের চেষ্টা করব।’
তিনি বলেন, ‘নগরবাসীর সমস্যা দীর্ঘদিনের। এ সকল সমস্যা সমাধান করে নগর পরিকল্পনাবিদ, প্রকৌশলী ও অভিজ্ঞদের নিয়ে ঢাকাকে একটি আধুনিক নগরে রূপান্তর করার উদ্যোগ দেওয়া হবে।’
সাঈদ খোকন বলেন, ‘আমি এখন থেকে নগর পিতা নই। আমি নগরের সন্তান। নগরের সন্তান হিসেবে আমি নগরবাসীকে আগলে রাখতে চাই। আমি সকলের দোয়া চাই।’
নির্বাচনে বিএনপির কারচুপির অভিযোগ প্রসঙ্গে সাঈদ খোকন বলেন, ‘এটা কথার কথা।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫