Skip to content

পাক বিমান হামলায় অন্তত ৬৫ জঙ্গি নিহত

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপজাতি এলাকায় সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ৬৫ জঙ্গি নিহত হয়েছে।
পাকিস্তানের গণমাধ্যম এ খবর দিয়েছে, খবরে বলা হয়- খায়বার এজেন্সির শাওয়াল ও গারলামানি এলাকায় বিমান হামলায় অন্তত ৫০ জন এবং রাজগাল এলাকায় ১৫ জন মারা যায়।
পাকিস্তান সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, নিখুঁতভাবে সন্ত্রাসীদের আস্তানায় বিমান হামলা চালানো হয়। এতে সন্ত্রাসীদের একটি গোলাবারুদের ডিপো মারাত্মকভাবে ধ্বংস হয়েছে। সামরিক ভাষ্যমতে, রোববারও শাওয়াল এলাকায় বিমান হামলায় অন্তত ৪০ সন্ত্রাসী নিহত হয়েছিল।
গত বছরের জুন মাস থেকে পাকিস্তানের সেনাবাহিনী ওয়াজিরিস্তানের উপজাতি এলাকায় পূর্ণমাত্রায় সামরিক অভিযান চালাচ্ছে। করাচি আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলার পর এ অভিযান শুরু হয়। হামলার পর পাকিস্তান সরকার তালেবানের সঙ্গে শান্তি আলাচনা বন্ধ করে দেয়। আইআরআইবি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫