Skip to content

প্রেমিকের জন্য আমেরিকা সফর পাল্টে দিলেন রিচা

বিনোদন ডেস্ক ॥
ভিনদেশি প্রেমিক। দেখা মেলাই ভার। তাই তার সঙ্গে সময় কাটাতে নিজের সফরসূচিই পাল্টে ফেললেন রিচা চাড্ডা! কয়েকদিন আগেই পিছিয়ে দিলেন তার আমেরিকান সফর। কিছুদিন আগে ফরাসি অভিনেতা-পরিচালক ফ্র্যাঙ্ক গাস্তামবাইডের সঙ্গে নিজের সেলফি তুলে টুইটারে পোস্ট করেছিলেন রিচা। তারপর থেকেই তাদের সম্পর্ক নিয়ে শুরু হয় গুঞ্জন।

সম্প্রতি একটি চলচ্চিত্রোৎসবে যোগ দিতে সান ফ্র্যান্সিসকো গিয়েছিলেন বলিউডের এই অভিনেত্রী। রোববার দেশে ফেরার কথা ছিলো তার। কিন্তু ফ্র্যাঙ্কের সঙ্গে সময় কাটাবেন বলে ফেরা স্থগিত রেখে সোজা লস অ্যাঞ্জেলেসে পাড়ি দিয়েছেন ২৬ বছর বয়সী এই অভিনেত্রী। ফ্র্যাঙ্কও সেখানে হাজির একটি ফরাসি ছবির প্রদর্শনী উপলক্ষে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫