Skip to content

সোহমের সঙ্গে বউ সেজে মিম

বিনোদন ডেস্ক ॥
মিম লিখছেন, ‘আর কতো যে বউ সাজবো!’ অভিনয়ের জন্য বহুবার বউ সাজতে হয়েছে তাকে। তবে তিনি যে বধূবেশের ছবিটি ফেসবুকে প্রকাশ করেছেন, সেটা খানিকটা আলাদা। আলাদা কারণ, এবার তার ‘বর’ কলকাতার অভিনেতা সোহম। ‘ব্ল্যাক’ নামে নতুন একটি চলচ্চিত্রে অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম। যৌথ প্রযোজনার ছবি। এতে সোহম তার নায়ক।

ছবিটির কাজের জন্য কলকাতায় গেছেন মিম। ওখানেই ‘ব্ল্যাক’-এর দৃশ্যধারণ চলছে। বাংলাদেশের কিবরিয়া ফিল্মস ও কলকাতার দাগ ক্রিয়েটিভ মিডিয়া যৌথভাবে প্রযোজনা করছে এটি। পরিচালনায় রয়েছেন রাজা চন্দ ও কিবরিয়া লিপু।

তবে যখন মহরত হয়েছিলো গত ১৫ জুন, তখন ছবিটির নাম ছিলো ‘রকেট’। তারও আগে ছিলো ‘বুলেট’। কাজ শেষ না হতেই, এরই মধ্যে, দু’দফা নাম পরিবর্তনের কবলে পড়ে, এখন ‘ব্ল্যাক’ পর্যন্ত এসে দাঁড়িয়েছে। এতোবার নাম পরিবর্তনের কারন হিসেবে তারা যেটা জানাচ্ছেন, ‘বুলেট’ নামে বাংলাদেশে এর আগেও একটি ছবি হয়েছে। একইভাবে ‘রকেট’ নামেও ছবি হয়েছে কলকাতায়। তবে নাম ঘোষণার আগে দু’টোর একটি তথ্যও জানতেন না পরিচালক-প্রযোজক।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫