স্টাফ রিপোর্টার ॥
নাশকতার দুই মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।
রোববার বিচারপতি এ কে এম আব্দুল হাকিম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। গাড়ি ভাঙচুরের অভিযোগে পুলিশ মতিঝিল থানায় মামলা দুটি দায়ের করেছিলেন।
আদালতে আসামির পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন রাষ্ট্রপক্ষে। ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল হাই।
এনিয়ে ১৯ মামলার সবকটিতে জামিন পেলেন রিজভী। তবে ২টি মামলায় আপিল বিভাগে হাইকোর্টের জামিনাদেশ স্থগিত থাকায় এখনি মুক্তি পাচ্ছেন না তিনি।
চলতি বছরের ৩০ জানুয়ারি রিজভী আহমেদকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে আটক করা হয়।
নাশকতার দুই মামলায় রিজভীর জামিন
আপডেট :August 23, 2015
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
