Skip to content

‘ক্রসফায়ার দিয়ে কাউকে বাগে আনা সরকারের নীতি নয়’

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: বিচারবহির্ভূত হত্যাকাণ্ড আইন পরিপন্থি। ক্রসফায়ার দিয়ে কাউকে বাগে আনা সরকারের নীতি নয়। কেউ বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটালে তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে।

রোববার (২৩ আগস্ট) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এ কথা জানান।

তিনি বলেন, অপরাধী যেই হোক ছাড় দেওয়া হবে না। মুখ দেখে, দল দেখে বিচার করা হয় না। অপরাধ করলে কেউ পার পাবে না। আবার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটালে তদন্ত করে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তথ্যমন্ত্রী বলেন, আপনারা খোঁজ নিয়ে দেখেন কতজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ পর্যন্ত ৮০০ র‌্যাব কর্মকর্তা-সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশেও এ রকম ব্যবস্থা নেওয়া হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে খোঁজ নিলে জানতে পারবেন। কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

হাসানুল হক ইনু বলেন, কেউ অপরাধ করা মানে প্রশাসনের অপরাধ করা নয়। যে অপরাধ করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, পুলিশ একটি গুলি করলে তাকে জবাব দিতে হয়, কেন গুলি ছোঁড়া হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫