বিনোদন ডেস্ক ॥
ঢাকা: আড়াই মাসের ‘গুজব’কে সত্যি প্রমাণ করলেন মেগান ফক্স। অভিনেতা-গায়ক ব্রায়ান অস্টিন গ্রিনের সঙ্গে আর সংসার করতে চাইছেন না ২৯ বছর বয়সী মার্কিন এই তারকা। অনেক দিন ধরেই আলাদা থাকছেন দুজন। সেই সংবাদ প্রকাশ হওয়ার পর বলেছিলেন ‘গুজব’। কিন্তু এবার নিজেই আদালতে বিচ্ছেদের আবেদন করেছেন। আবেদনে বিচ্ছেদ চাওয়ার কারণ উল্লেখ করতে গিয়ে মেগান জানান, দুজনের মতভেদ চরমে পৌঁছেছে। এমনকি তাঁরা একে অপরের শত্রু হয়ে গেছেন। ১৫ জুন থেকে আলাদা দুজন। এই দম্পতির দুই সন্তান নোয়া ও বোধি কার কাছে থাকবে আদালতের কাছে তার একটা সমাধানও চেয়েছেন মেগান।
২০০৪ সালে ‘হোপস অ্যান্ড ফেইথ’-এর শুটিংয়ে গ্রিনের সঙ্গে পরিচয়। ২০১০ সালে বিয়ে করেন তাঁরা।
গুজব হলো সত্যি
আপডেট :August 24, 2015
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
