Skip to content

কাঁদতে ভালোবাসেন অ্যান হাথওয়ে

বিনোদন ডেস্ক ॥
ঢাকা: হলিউড অভিনেত্রী অ্যান হাথওয়ে একদম পেশাদার অভিনেত্রী। বর্তমানে শুটিং নিয়ে ব্যস্ত আছেন নেপালে। এখানে তিনি একটি কমেডি ছবির কাজ করছেন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে তিনি জানালেস, হাসতে নয়-কাঁদতেই ভালোবাসেন ‘দ্য ইন্টার্ন’ খ্যাত এই তারকার।

জানা যায়, এই অভিনেত্রীর নাকি অভিনয় করতে গেলেই নাকি কান্নাকাটি করতে ইচ্ছে করে। আর সেটা যদি হয় কমেডি ঘরানার ছবি তবে নাকি আর দুঃখের অন্ত থাকেনা এই অভিনেত্রীর।

এ প্রসঙ্গে অ্যান বলেন, ‘কি করব, আমি এমনই। কারণে কি অকারণে কাঁদি। অল্প মন খারাপেই আমার কান্না পায়। তখন খেয়াল থাকেনা কোথায় আছি, আশে পাশে কে আছে। তাই মাঝে মাঝে শুটিং ফ্লোরেও কেঁদে ফেলি।’

তাই জানালেন, মন খারাপের চরিত্রেই স্বাছ্যন্দ বোধ করেন এই অভিনেত্রী। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তার কপালে খুব বেশি একটা দুঃখের চরিত্র জোটেনা।

অ্যানের অভিনীত লা মিজারেবল এবং ইন্টারস্টেলার ছবি দুটো বেশ প্রশংসা কুড়িয়েছিলো ভক্ত এবং সমালোচকদের। মজার ব্যাপার হলো দুটো ছবিতেই কান্নার অনেকগুলো দৃশ্যে অভিনয় করেন এই অভিনেত্রী।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫