Skip to content

ফোনে শামসুরকে যা বলেন মুশফিক-মুমিনুল

স্পোর্টস ডেস্ক ॥

শামসুর রহমান শুভ, বিপিএলের কল্যাণে বাংলাদেশীদের ক্রিকেটপ্রেমীরা প্রথম জানতে পারে তার সম্পর্কে। এরপর জায়গা পেয়ে যান জাতীয় দলেই। কিন্তু বছরখানেক আগে জাতীয় দল থেকে বাদ পড়েন তিনি। এরপর আর সুযোগ মেলেনি হাই পারফরম্যান্স ইউনিট কিংবা প্লেয়ার্স অফ ম্যাশনাল ইন্টারেস্টেও!

হঠাৎ করেই পাদপ্রদীপের বাইরে চলে গিয়ে হতাশ শামসুর। কন্ঠে তার অতীতের সুসময়ের জন্য হাহাকার, ‘জাতীয় দল থেকে জায়গা হারানোয় অবশ্যই খুব খারাপ লাগে। তবে সবথেকে বেশি আঘাত পেয়েছি এর বাইরেও চলতে থাকা কোন ক্যাম্পেই ডাক পাইনি আমি। মাঝে মাঝে মনে হয় আমি যেন অনাহূত কেউ। এক বছর আগেও আমি জাতীয় দলে ছিলাম আর এখন আমি কোথাও নেই।’

সাবেক সতীর্থদের অনেক বেশি মিস করেন শামসুর, ‘জাতীয় দলের ক্যাম্পে না থাকায় অনেকদিন সবার সাথে দেখা হয় না। ক্যাম্পের সেই দিনগুলো আমি খুব মিস করি। মুশফিক আর মুমিনুল প্রায়ই আমাকে ফোন দিয়ে কঠোর চেষ্টা চালিয়ে যেতে উৎসাহ দেয়।’

সৌম্য, লিটনের মতো নতুনদের আগমনে মূল একাদশে জায়গা পেতে লড়তে হয় এনামুল হক বিজয়কেও। এতো প্রতিযোগিতার মাঝে আবারো জাতীয় দলে ফিরতে হলে অসাধারণ কিছু করে দেখানোর বিকল্প নেই শামসুরের্।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫