স্টাফ রিপোর্টার ॥
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু বেচাকেনায় চাঁদাবাজি ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ নির্দেশের কথা বলেন তিনি। আজ সচিবালয়ে ঈদুল আজহা উপলক্ষে এক বৈঠক অনুষ্ঠিত হয়।
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে মন্ত্রী বলেন, মহাসড়কে যেন যানজটের সৃষ্টি না হয় এবং লঞ্চে অতিরিক্ত যাত্রী যেন না ওঠে সেদিকে খেয়াল রাখতে হবে। চামড়া পাচার ঠেকাতেও আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন তিনি।
বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধি, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঈদে চাঁদাবাজি ঠেকাতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ
আপডেট :August 30, 2015
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
