Skip to content

আ’লীগের আয় ৯ কোটি, ব্যয় সাড়ে ৩ কোটি

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: বিগত পঞ্জিকা বছরে ক্ষমতাসীন আওয়ামী লীগের আয় হয়েছে ৯ কোটি ৫ লাখ ৪৫ হাজার ৬৪৩ টাকা, আর ব্যয় হয়েছে ৩ কোটি ৪৪ লাখ ৪০ হাজার ৮২১ টাকা।

সোমবার (৩১ আগস্ট) দুপুর পৌনে ১টায় আওয়ামী লীগের তিন সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন (ইসি) সচিব সিরাজুল ইসলামের কাছে আয়-ব্যয়ের এ হিসাব জমা দেয়।

প্রতিনিধি দলে ছিলেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, উপ-কমিটির সহ-সম্পাদক অ্যাডভোকেট রিয়াজুল কবির কাওসার ও আইনজীবী অ্যাডভোকেট সাইফুদ্দিন খালিদ

হিসাব জমা দেওয়ার পর আবদুস সোবহান গোলাপ সাংবাদিকদের বলেন, আমাদের এ আয় হয়েছে প্রাথমিক সদস্যদের চাঁদা, এমপিদের চাঁদা, সেন্ট্রাল কমিটির সদস্যের চাঁদা ও বিভিন্ন প্রকাশনা বিক্রি থেকে। আর ব্যয় হয়েছে সভা-সেমিনার আয়োজন, সারাদেশের পার্টি অফিসের পরিসেবা, বিল, অফিসের কর্মচারীদের বেতন এবং অঙ্গ সংগঠনের পেছনে খরচসহ বিভিন্ন খাতে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫