Skip to content

ঢাকায় বিলবোর্ড উচ্ছেদ শুরু

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: রাজধানী ঢাকায় অবৈধ বিলবোর্ড অপসারণে মঙ্গলবার রাতে এক অভিযান শুরু করেছে সিটি করপোরেশন।

এ বছরের জুনে মেয়াদ শেষ হওয়ার পর বৈধ বিলবোর্ডগুলোর মেয়াদ আর নবায়ন করেনি ঢাকার দুই সিটি করপোরেশন ।

সিটি করপোরেশন কর্তৃপক্ষ বলছে, এ ধরনের তিন হাজারের বেশি বিলবোর্ড রয়েছে যা কয়েকটি ধাপে উচ্ছেদ করা হবে।

এদিকে বিলবোর্ড ঘিরে ব্যবসা করছেন যারা, সেই ব্যবসায়ীরা এই উচ্ছেদের প্রতিবাদ জানিয়ে বলছেন, তাদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই আকস্মিক ও একতরফাভাবে এগুলো সরানো হচ্ছে।

তবে কোনো কোনো বিজ্ঞাপনী সংস্থাকে অবশ্য নিজ উদ্যোগে বিলবোর্ড সরিয়ে নিতে দেখা গেছে।

মঙ্গলবার রাত ১২টা নাগাদ বিজয় সরণির মোড়ে বিলবোর্ড নামানোর কাজ দেখতে গিয়েছিলেন বিবিসি বাংলার শায়লা রুখসানা। সেখানে তিনি ঢাকা সিটি করপোরেশনের কর্মকর্তা ও কর্মচারীদের বুলডোজার ক্রেন নিয়ে বিলবোর্ড নামাতে দেখতে পান।

বাবুল নামের একজন কর্মকর্তা জানান, একেকটি বিলবোর্ড নামাতে দুই থেকে তিন ঘণ্টা সময় লাগে। মঙ্গলবার রাতে কুড়িটি বিলবোর্ড নামানো হয়েছে।

একটি বিজ্ঞাপনী সংস্থার কর্মকর্তা মারুফ রেজা জানান, যদিও তারা বিমানবাহিনীর দফতর থেকে অনুমতি নিয়েছিলেন, কিন্তু সিটি করপোরেশনের অভিযানের কারণে ক্ষয়ক্ষতি এড়াতে নিজেরাই বিলবোর্ডটি খুলে নিয়েছেন।

ঢাকার একটি সিটি করপোরেশনের একজন কর্মকর্তা আমিরুল ইসলাম জানান, জুনের পর থেকে এসব বিলবোর্ড আর নবায়ন না করায় এগুলো অবৈধ হয়ে গেছে। এ কারণেই এসব বিলবোর্ড সরিয়ে ফেলা হচ্ছে। সিটি করপোরেশন এলাকায় যেকোনো বিলবোর্ড স্থাপনের অনুমতির একমাত্র এখতিয়ার করপেরেশনের বলে তিনি জানান। -বিবিসি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫