Skip to content

শিশুকালে নিপীড়নের শিকার নারীরা আদর্শ মা হন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: যে সকল মায়েরা ছোটবেলায় দৈহিক বা মানসিক লাঞ্ছনা বা অবমাননার শিকার হয়েছিলেন, তারা সন্তান পালনের ক্ষেত্রে পারদর্শী হয়ে ওঠেন। নতুন এক গবেষণায় এ তথ্য দেওয়া হয়েছে। নিউ ইয়র্কের ইউনিভার্সিটি অব রোচেস্টারের এক দল গবেষক এ গবেষণা পরিচালনা করেন।

এ গবেষণায় বলা হয়, যে সকল মায়েরা তাদের জীবনে নিপীড়নের শিকার হয়েছিলেন তারা সন্তান পালনের ক্ষেত্রে অভিজ্ঞাতাকে কাজে লাগাতে পারেন।

মনোবিজ্ঞানী লুইসা মিশেল জানান, নির্যাতনের শিকার শিশুরা আত্মবিশ্বাসের অভাবে ভোগেন। তারা ধীরে ধীরে বড় হয়ে ওঠেন। জীবনের যে দুঃসময় পেরিয়ে এসেছেন তার অভিজ্ঞতা সন্তান পালনে দারুণ কাজে দেয়। তারা মাতৃত্বের দায়িত্ব পালনের ক্ষেত্রে অন্যদের চেয়ে বেশি বিবেচনা সম্পন্ন হয়ে থাকেন। সন্তানকে শাসনের ক্ষেত্রেও তারা অনেক বেশি সচেতন।

শিশুদের এসব বিপদ থেকে কিভাবে দূরে রাখতে হয় এবং এসব আচরণ তাদের মনে কেমন প্রভাব সৃষ্টি করে তা বুঝতে পারেন। ক্ষতিকর আচরণগুলো নিজেরা এড়িয়ে যান এবং এ থেকে শিশুকে আগলে রাখেন। সূত্র : হিন্দুস্তান টাইমস

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫