Skip to content

সানি লিওনের পথেই কি এবার সিমলা!

বিনোদন ডেস্ক ॥

ঢাকা: ইউটিউবে সম্প্রতি জনপ্রিয় অভিনেত্রী সিমলার নতুন ছবি ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। ট্রেলারটি মুক্তি পাওয়ার পর থেকেই শুরু হয়েছে জোড় সমালোচনা।

এমনকি, দর্শকরা সিমলাকে সানি লিওনের সঙ্গেও তুলনা করছেন এখন । স্থানীয় সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী, কিছু মানুষ ভিডিওটিকে পর্ণ ছবি ও সিমলাকে পর্ণতারকা হিসেবে আখ্যায়িত করেছেন।

সিমলা ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ সিনেমায় কলেজ পড়ুয়া তরুণের চরিত্রে অভিনয় করেছেন মামুন। রুবেল আনুশ পরিচালিত ছবিটির ভিডিওটিতে অপ্রাপ্তবয়স্ক এক কিশোরের সঙ্গে ঘনিষ্ট দৃশ্যে দেখা যায় সিমলাকে।

নির্মাতা রুবেল আনুশ জানিয়েছেন, সিনেমাটি মূলত অসম প্রেমের গল্প নিয়ে। এতে দেখা যাবে, ১৮ বছরের কলেজ পড়ুয়া এক ছেলের সঙ্গে ত্রিশোর্ধ এক নারীর প্রেম। কলেজের পাশেই নারীটি একটি বাড়ির ছাদে অলস সময় কাটায়।

সেই পথ দিয়ে যাওয়ার সময় কিশোর ছেলেটি তার দিকে তাকিয়ে থাকে। নারীটি বিদেশ থেকে চিত্রকলার ওপর পড়াশোনা শেষ করে দেশে ফিরেছেন। ওই মহিলার সঙ্গে কিশোর ছেলেটির প্রেমের গল্প নিয়েই সিনেমাটি এগিয়ে যাবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫