Skip to content

সম্পর্কে উচ্চাভিলাসী নারী, ভাবুন আরও একবার

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

ঢাকা: পরিপাটি সাজগোজ আর আত্মবিশ্বাসের সঙ্গে চলা যেকোনো নারীই পুরুষের হৃদয় হরণ করতে সক্ষম। তার জানা আছে সৌখিন ব্যক্তিত্ব প্রকাশের ভঙ্গি। এসব নারীর চাহিদা প্রকাশের পদ্ধতিও তীক্ষ্ণ। নিমিষেই পুরুষের চোখে তাক লাগাতে প্রতিটি পদক্ষেপ তার নখদর্পণে। এসব চালচলনের বাঁকে সরল পুরুষ কখন যে মন হারিয়ে বসেন তা টের পান না। কিছু সময় অতিবাহিত হওয়ার পর নানা অভিজ্ঞতার সম্মুখিন হন। তাই অতিমাত্রায় উচ্চাভিলাসী নারীর সঙ্গে সম্পর্কের আগে জেনে নিন কিছু অপ্রিয় সত্য…

– উচ্চাভিলাসী নারীরা সাধারণত সম্পর্কের ব্যাপারে খুব বেশি যতœশীল হয় না। তারা সম্পর্ক চলাকালে আরও লাভজনক সম্পর্ক খোঁজায় ব্যস্ত থাকে। উচ্চবিলাসিতায় কোনো ছাড় দিতে সে সব সময় নারাজ থাকে। তাতে দুদিনের মাথায় সম্পর্ক ত্যাগ কোনো ব্যাপারই না।

– এ ধরনের নারীদের সব সময়ই চাহিদা অনেক উঁচুতে থাকে। যা আপনার পক্ষে সব সময় মেটানো সম্ভব নাও হতে পারে। প্রিয়ার শখ পূরণের দৌড়ে আপনার হেরে যাওয়া মানে কিন্তু তার চোখে অযোগ্য আর বোকার পরিচয় হয়ে যায়। ব্যক্তি হিসেবে তার কাছে আপনার মূল্য আশা করা তখন নিষ্ফল আবেদন হয়ে যায়। আপনার পারগতা অপারগতার কোনো ধরনের বিবেচনা তার থাকার দরকার আছে বলে মনে করে না।

– উচ্চাভিলাসী নারী শুধু মাত্র ক্ষমতাধর লোকদেরই বেশি সম্মান করতে জানে। রাজনৈতিক, সামাজিক বা আর্থিক কোনো প্রভাব প্রতিপত্তির অভাব আপনাকে তার কাছে একদমই অযোগ্য করে প্রমাণ করে।

– এমন নারীর টাকা, স্ট্যাটাস, ক্যারিয়ারের কাছে আপনাদের সম্পর্কের অবস্থান তালিকার নিচের দিকে। আপনি যদি তার কাছে ক্রেডিট কার্ড না হতে পারেন তবে ওসবের গুরুত্বই বেশি দেবে।

– তারা কাজপাগল এবং অতিমাত্রায় ব্যস্ত জীবনের সঙ্গে অভ্যস্ত। আপনাকে সময় দেয়ার জন্য এতটুকু সময় তার নেই। ভালো লাগার অনুভূতি নিয়ে সময় পার তার কাছে একঘেয়ে।

– উচ্চাভিলাসী নারী তার সময়কে ভাগ করে কাজ, পার্টি, সামাজিক যোগাযোগ ইত্যাদিতে। সেখানে আপনাকে দেয়ার জন্য তার কাছে খুবই অল্প সময় থাকে। এতে আপনি খুব তাড়াতাড়ি অবহেলিত বোধ করতে পারেন।

– মিথ্যার চর্চায় তারা মোটামুটি পারদর্শী থাকে। উচ্চবিলাসিতার স্বপ্ন তাকে মিথ্যা বলতে শেখায়। উচুতলায় দাম পেতেও তার এই প্রয়াশ দেখা যায়। এধরনের আচরণ আপনাকে বিরক্ত করতে পারে খুব সহজেই।

তাই প্রেমের সম্পর্কে জড়ানোর আগে দেখুন, ভাবুন আর মিলিয়ে নিন আরও একবার।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫