বাংলাভূমি২৪ ডেস্ক ॥
বগুড়া: বগুড়ার শেরপুরে ৪গ্রাম হেরোইনসহ আটক আব্দুল আলীমকে(৪০) আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
তিনি উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের রয়োরা গ্রামের আব্দুল আজিজের ছেলে।
বৃহস্পতিবার(২৪ মার্চ) দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়।
এর আগে বুধবার (২৩ মার্চ) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মজিদ জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে দুপুরে এ মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।
