Skip to content

সোমবার জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিয়ে দেশকে ‘ধর্মহীন’ রাষ্ট্রে পরিণত করার গভীর ‘চক্রান্তে’র প্রতিবাদে আগামীকাল সোমবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল আহবান করেছে জামায়াতে ইসলামী।

দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান রবিবার এক বিবৃতি এ তথ্য জানান।

সোমবার জামায়াতের সকাল-সন্ধ্যা হরতালবিবৃতিতে তিনি বলেন, ‘সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিয়ে দেশকে ধর্মহীন রাষ্ট্রে পরিণত করার গভীর চক্রান্তের প্রতিবাদে এ দেশের মানুষের আবেগ-অনুভূতির সাথে একাত্ম হয়ে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আগামীকাল সোমবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করছি।’

তবে, এ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, হাসপাতাল, ফায়ার সার্ভিস ও সংবাদপত্রের সাথে সংশ্লিষ্ট গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে বলে জানান তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫