বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ডেনমার্ক থেকে : ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ২০১৬ উপলক্ষে ডেনমার্ক আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রথম পর্বের আলোচনা সভায় ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবর রহমান ও সহ-সভাপতি মোহাম্মাদ শহীদের যৌথ সঞ্চালনায় সভাপতিত্ব করেন ডেনমার্ক আওয়ামী লীগের উপদেষ্টা চেয়ারম্যান বাবু সুভাষ ঘোষ।
ডেনমার্ক আওয়ামী লীগের সহ-সভাপতি হাজি এম আর মজুমদার (খোকন) এর কোরান থেকে তেলাওয়াত, উপস্থিত সকলের সম্মিলিত কণ্ঠে বাংলাদেশের জাতীয় সঙ্গীত ও বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের মহানায়ক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীনতা সংগ্রামে সকল শহীদের স্মরণে নীরবতা পানলের মধ্য দিয়ে আলোচনা অনুষ্ঠান শুরু হয়।
আলোচনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে ডেনমার্ক আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সফিউল আলম সাফি বলেন, ‘মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায়, জয় বাংলার প্রেরণায় ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে।’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বঙ্গবন্ধু আদর্শের সৈনিক শফিকুর রহমান তুহিন, ডেনমার্ক আওয়ামী লীগের সহ-সভাপতি হাজি এম আর মজুমদার (খোকন), সাবেক ছাত্রনেতা ফজলে এলাহি জুয়েল, সহেব আহমেদ সাইদ, সহ-সভাপতি মোহাম্মাদ শহীদ ও ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবর রহমান প্রমুখ।
ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বলেন, ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মের কারণে বাঙালি জাতি আজ স্বাধীন। বঙ্গবন্ধুর জন্মের কারণে গোটা বাঙ্গালি জাতি গর্বিত।’
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- উপদেষ্টা রাফায়েত হোসেন মিঠু, হাসনাত রুবেল, জাহিদুল হক কামরুল, সহ-সভাপতি নিজাম উদ্দিন, জাহিদ চৌধুরী বাবু,নাসির উদ্দিন সরকার, নাসরু হক, কাজী আনোয়ার, যুগ্ম-সম্পাদক নাঈম বাবু, নুরুল ইসলাম টিটু, সাংগঠনিক সম্পাদক সরদার সাইদুর রহমান, গোলাম কিবরিয়া শামীম ও মোহাম্মদ সেলিম।
অনুষ্ঠানে মুঠোফোনের মাধ্যমে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছাসহ ডেনমার্ক আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের দিকনির্দেশনা দেন সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শামীম হক।
অনুষ্ঠানে বাংলাদেশ থেকে মুঠোফোনের মাধ্যমে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি এম মোস্তফা মজুমদার বাচ্চু।
ডেনমার্ক আওয়ামী লীগ আয়োজিত নৈশ ভোজের পরে বাংলাদেশ থেকে আগত হাসান আবিদুর রেজা জুয়েলের গাওয়া ‘আমি বাংলায় গান গাই’ ও ‘জয় বাংলা বলে আগে বারো’ গান দিয়ে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয়। অন্যান্যের মধ্যে গান পরিবেশন করেন স্থানীয় শিল্পী ওমর ফারুখ ও মজার কৌতুক পরিবেশন করেন বাংলা ভিশনের সংবাদদাতা ফয়সাল আহমেদ দীপ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেনমার্ক আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সভাপতি বাবু সুভাষ ঘোষ, উপদেষ্টা মাহবুবুল হক, রাফায়েত হোসেন মিঠু, হাসনাত রুবেল, জাহিদুল হক কামরুল, সহসভাপতি নিজাম উদ্দিন, খোকন মজুমদার, জাহিদ চৌধুরী বাবু, মোহাম্মদ শহীদ,নাসির উদ্দিন সরকার, নাসরু হক , কাজী আনোয়ার, যুগ্ম-সম্পাদক নাঈম বাবু, নুরুল ইসলাম টিটু, সাফিউল আলম সাফি, সাংগঠনিক সম্পাদক সরদার সাইদুর রহমান, গোলাম কিবরিয়া শামীম, মোহাম্মদ সেলিম।কার্যকরী কমিটির সদস্য সাইদুর রহমান, নাজমুল ইসলাম, আরিফুল ইসলাম, হাসান শাহীন, তুহীন, দেবাশিস দাস, পরিতোষ সাহা, শাহিন মজুমদার, হুমায়ুন কবির, কবির হোসেন, তানিয়া সুলতানা চাঁপা, অনু মিয়া, তাসবির হোসেন, সফিকুর রহমান শাহাজাহান, আরিফুল হক আরিফ, আজাদুর রহমান, রাজ্জাক, রতন, রনি, ওমর, কাকন, হাসান, পাভেল, মোস্তাফিজ, রাজিয়া বেগম, জেসমিন আক্তার, হাসিবুর রহমান, মো. শাকিল, শিপন, সাফায়েত অন্তর, শামীম খান ,আমির জীবন , ফজলে রাব্বি , সামসুল আলম, সুজন হুসাইন, মাঞ্জুর আহমেদ মামুন, মোহাম্মাদ ইউসুফ , আইয়ুব আলী, সুমন দাস, মোফলেছুর রহমান, দেবাশিষ দাশ, শাহীন মজুমদার, সাইদুর, জিল্লুর রহমান, সোয়েব, মামুন, মুন, রাসেল, সামসুজ্জোহা একিন, নাজমুল হোসেন, দোলন, অমিত সাহা,নাসরিন আক্তার সহ ডেনমার্ক ছাত্রলীগ, ডেনমার্ক আওয়ামী যুব লীগ ও ডেনমার্ক আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সকল নেতৃবৃন্দ।
