Skip to content

আমাদের বিশেষ প্রত্যাশা ছিল মৃত্যুদণ্ড বহাল থাকুক

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: মানবতাবিরোধী অপরাধ মামলায় জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশ বহাল থাকায় জাতি ন্যায়বিচার পেল বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

আজ বৃহস্পতিবার নিজ কার্যালয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মতিউর রহমান নিজামীর রিভিউ পিটিশন খারিজ হওয়ায় আমরা আনন্দিত। আমাদের বিশেষ প্রত্যাশা ছিল বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের মূল হোতা নিজামী মৃত্যুদণ্ড বহাল রাখুক সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। কারণ নিজমীর প্ররোচনা, উস্কানি ও নির্দেশনায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করা হয়েছে। আর এই হত্যাকাণ্ডের দায়ে দেশের সর্বোচ্চ আদালত তার দণ্ড বহাল রেখেছে। এতে দেশের জনগণ এবং নিহতের স্বজনরা ন্যায়বিচার বিচার পেল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫