Skip to content

বয়সের আগে বিয়ে করলে চাকরি নয়!

বাংলাভূমি ডেস্ক ॥
নারী এবং পুরুষ নির্ধারিত বয়সের আগে বিয়ে করলে এবং দুই সন্তানের বেশি হলে সরকারি চাকরি কেউ পাবেন না। ভারতের আসাম রাজ্যর খসড়া জনসংখ্যা নীতিতে বলা হয়েছে এসব কথা।

রোববার প্রকাশিত খসড়ায় বলা হয়েছে, এই শর্ত মানলেই কেবল সরকারি চাকরি পাওয়া যাবে। চাকরি জীবনেও মানতে হবে এসব শর্ত। তবে চাকরি জীবনে কেউ এ শর্ত না মানলে তার চাকরি চলে যাবে কি না তা অবশ্য স্পষ্ট করে বলা হয়নি।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, রাজ্যর স্বাস্থ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা রোববার জনসংখ্যা নীতির খসড়া প্রকাশ করেন। তিনি বলেন, ‘রাজ্য শাসন ব্যবস্থা অংশ হিসাবে এ নীতি প্রস্তাব করা হয়েছে। বিয়ের জন্য ন্যূনতম যে বয়স নির্ধারণ করা হয়েছে তা মানা বাধ্যতামূলক। আর তা মানলেই কেবল সরকারি চাকরি এবং সরকারি পরিষেবা পাওয়া যাবে।’

তিনি জানিয়েছেন, ‘ট্রাক্টর দেওয়া, ঘর দেওয়া বা অন্যান্য সরকারি কর্মসংস্থান প্রকল্পের ক্ষেত্রে দু’সন্তান নীতি কার্যকর হবে।’ মন্ত্রী আরও বলেন, বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত রাজ্যের ছাত্রীরা বিনা খরচে পড়াশোনার সুযোগ পাবেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫