Skip to content

বিএনপির ভাইস চেয়ারম্যান টুকুর জামিন নামঞ্জুর

সিরাজগঞ্জ প্রতিনিধি ॥
আলোচিত ট্রেন পোড়ানো মামলায় বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

রোববার (১৬ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কোহিনুর আরজুমান তার জামিন আবেদন নাকচ করেন। এর আগে সকাল ১১টার দিকে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন টুকু।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জেনারেল রেজিস্ট্রার অফিসার (জিআরও) এএসআই মাসুদ এ তথ্য জানিয়েছেন।

ট্রেন পোড়ানোর ঘটনায় দায়ের করা কয়েকটি মামলায় ১০ এপ্রিল আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন টুকু। পরে বিচারক জাফরোল হাসান জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে তিনি ঢাকার কাশিমপুর কারাগারে রয়েছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫