Skip to content

কোরিয়ায় আমেরিকা পরমাণু ডুবোজাহাজ

বাংলাভূমি ডেস্ক ॥
মার্কিন যুক্তরাষ্ট্র এবারে দক্ষিণ কোরিয়ায় একটি পরমাণু ডুবোজাহাজ পাঠিয়েছে। উত্তর কোরিয়ার সঙ্গে দেশটির উত্তেজনা যখন তুঙ্গে তখন এ পদক্ষেপ নিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী ডুবোজাহাজ ইউএসএস মিশিগান মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার বন্দর নগরী বুসানে ভিড়ছে। এ পদক্ষেপকে শক্তি প্রদর্শন হিসেবে তুলে ধরেছেন।

মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস কার্ল ভিনসনের নেতৃত্বাধীন স্ট্রাইক গ্রুপকে কোরিয় উপদ্বীপের কাছাকাছি পশ্চিমাঞ্চলীয় প্রশান্ত মহাসাগরে পাঠানো হয়েছে। ওহাইও শ্রেণির ডুবোজাহাজ গ্রুপের সঙ্গে পরে যোগ দিবে এবং জাপান সাগরে সামরিক মহড়া চালাবে।

উত্তর কোরিয়া এক আঘাতেই কার্ল ভিনসনকে ডুবিয়ে দেয়ার হুমকি দেয়া পরই পরমাণু ডুবোজাহাজকে পাঠাল আমেরিকা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫