Skip to content

বাংলাদেশী কিশোরকে ধরে নিয়ে গেছে বিএসএফ

বাংলাভূমি ডেস্ক ॥

নওগাঁর সাপাহার উপজেলার হাপানিয়া সীমান্ত থেকে জয়নাল আবেদীন (১৮) নামে এক বাংলাদেশী কিশোরকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। জয়নাল সাপাহার উপজেলার কৃষ্ণসদা গ্রামের আব্দুর রহিমের ছেলে। নওগাঁর হাপানিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার খোরশেদ আলম এ তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যায় হাপানিয়া সীমান্ত দিয়ে গরু আনার চেষ্টা করে জয়নাল ও তার সহপাঠিরা। কিন্তু বিএসএফর টহল দল জোরদার থাকায় তারা গরু আনতে না পেরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে গালিগালাজ করে। এ সময় ভারতের পান্নপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা জয়নাল আবেদীনকে ধরে নিয়ে যায়। ধরে নিয়ে যাওয়া জয়নালকে ফেরত আনার জন্য ভারতের পান্নপুর ক্যাম্পে রাতেই চিঠি দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, চিঠির জবাবে তারা আমাদেরকে জানিয়েছেন, আগামীকাল বুধবার যে কোন সময় দুই পক্ষের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেয়া হতে পারে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫