Skip to content

রোমান্টিক শাকিব-বুবলী!

বিনোদন ডেস্ক ॥

ইদানিং প্রতিটি ছবিতে নিজেকে নতুনভাবে আবিস্কার করছেন চিত্রনায়ক শাকিব খান। গেল বছর ‘শিকারী’ ছবি মুক্তির পর থেকে শাকিবকে এমনই দেখা যাচ্ছে। চরিত্রের সঙ্গে মিলিয়ে বদলে ফেলছেন পরিচালকরা, শাকিবের উপস্থাপনা।

বর্তমানে ‘রংবাজ’ নামের একটি ছবিতে কাজ করছেন এ নায়ক। সেখানেও তিনি হাজির হালকা দাড়ির সঙ্গে চুল ও জুলফিতেও বাহারি নকশা নিয়ে। হাতে, গলায় ও কানে নান্দনিক ট্যাটু।

শুধু তাই নয়। নায়কের সঙ্গে নিজেকে বদলে নিয়েছেন এই ছবির নায়িকা বুবলীও। এর আগে বুবলী তার ‘অহংকার’ ছবির জন্য ওজন বাড়িয়েছিলেন। কিন্তু ‘রংবাজ’ ছবিতে নিজেকে সাজিয়ে নিয়েছেন আকর্ষণীয় ফিটনেসে। তাই শাকিব-বুবলী জুটি এই ছবিতে আসছেন লুক আর গেটাপের চমক নিয়ে।

ছবিটি আসছে রোজা ঈদে মুক্তি দেয়ার লক্ষ্যে এর দৃশ্যায়ন চলছে পুরোদমে। সম্প্রতি কিছু রোমান্টিক দৃশ্যের শুটিং হয়েছে বলে জানান বুবলী। তিনি বলেন, ‘শাকিব খান আমাকে পছন্দ করেন। তিনি ভালোবেসে ফুল দিতে আসেন। ইনিয়ে বিনিয়ে আমাকে প্রেমের কথা জানানোর চেষ্টা করেন। বেশ মজা করে কিছু দৃশ্যের শুটিং করেছি আমরা। আশা করছি ছবিটি দর্শকের মন ভরাবে।’

নানা কারণে আলোচিত এই রংবাজ ছবিটি প্রথমে শামীম আহমেদ রনি পরিচালনা করছিলেন। এর পর চিত্রপরিচালক সমিতির নিষেধাজ্ঞায় পড়ে তিনি সরে যান। এরপর ছবিটি পরিচালনায় দায়িত্ব নেন আবদুল মান্নান গাজীপুরী। জানা গেছে, বর্তমানে ছবির কাজ একেবারেই শেষের দিকে, এখন কিছু ক্লাইম্যাক্সের দৃশ্যধারণ চলবে। আগামী সপ্তাহে ছবির ইউনিট গানের শুটিংয়ে দেশে বাইরে যাওয়ার কথা রয়েছে।

পরিচালক বদলের ফলে ছবিতে কোন প্রভাব পড়বে না; এমনটা মনে করেন শাকিব খান। তিনি বলেন, ‘আমার মনে হয় না কোনো বিরূপ প্রভাব পড়বে! সঠিকভাবে কাজ শেষ করার চেষ্টা থাকবে।’ শাকিব বলেন, আগামী ঈদে মুক্তির জন্য ‘রংবাজ’ নির্মিত হচ্ছিল। কিছু জটিলতার কারণে মাঝে কিছুদিন থেমে থাকলেও ‘ইনশাল্লাহ’ আগামী ঈদে ‘রংবাজ’ মুক্তি দেয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা থাকবে।’

রংবাজ শাকিব-বুবলী অভিনীত চতুর্থ ছবি। যৌথ প্রযোজনায় নির্মিত ‘রংবাজ’ ছবিটি প্রযোজনা করছে রূপরঙ ও শ্রী ভেঙ্কটেশ ফিল্মস।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫