Skip to content

শোরুম খোলার অনুমতি পেলো আপন জুয়েলার্স

স্টাফ রিপোর্টার ॥
আপন জুয়েলার্সের শোরুম খোলা রাখার অনুমতি দিয়েছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। ফলে আজ (সোমবার) থেকে জুয়েলার্সের শোরুম খোলা রেখে ব্যবসা পরিচালনায় আর কোন বাধা রইলো না। বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দার অতিরিক্ত মহাপরিচালক নুরুল হুদা আজাদ।

তিনি জানিয়েছেন, আজ থেকে শোরুম খোলা রেখে আপন জুয়েলার্স ব্যবসা পরিচালনা করতে পারবে। আর জব্দকৃত স্বর্ণ কাগজপত্রের বৈধ কাগজ দেখাতে না পারায় আপাতত বাংলাদেশ ব্যাংকে জমা রাখা হয়েছে। এছাড়া, যেসব গ্রাহকরা অল্প টাকা দিয়ে, কেউ হাফ, কেউ ফুল, আবার কেউ টাকা ছাড়াই বুকিং দিয়েছে। আমরা এসব ক্যাটাগরি হিসাব করে একটি তালিকা তৈরি করে রেখে তালিকা অনুযায়ী তাদের স্বর্ণ দেয়া হবে।আজ (সোমবার) থেকে আপন জুয়েলার্সের শোরুমগুলো খুলতে পারবে কর্তৃপক্ষ। একটি তারিখ নির্ধারণ করা হলে গ্রাহকরা তাদের অর্ডারের কাগজপত্র দেখে স্বর্ণালঙ্কার নিতে পারবেন।

প্রসঙ্গত, গত ১৪ ও ১৫ মে শুল্ক গোয়েন্দারা আপন জুয়েলার্সের গুলশান ডিসিসি মার্কেট, গুলশান এভিনিউ, উত্তরা, সীমান্ত স্কয়ার ও মৌচাকের ৫টি শোরুমে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ১৩ মণ সোনা ও ৪২৭ গ্রাম হীরা সাময়িকভাবে আটক করে। এসব সোনা ও হীরার ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনও ব্যাখ্যা দিতে পারেনি আপন জুয়েলার্সের মালিকপক্ষ। এগুলো পরে আইনানুগভাবে প্রতিষ্ঠানের জিম্মায় দেওয়া হয়। এরপর আত্মপক্ষ সমর্থনে আপন জুয়েলার্স কর্তৃপক্ষকে ৩ বার শুনানির সুযোগ দিলেও তারা এসব সোনা-হীরার কোনও প্রকার বৈধ কাগজ দেখাতে পারেনি। তবে আপন জুয়েলার্সের মালিকপক্ষের দেওয়া ১৮২ জনের তালিকার মধ্যে ৮৫ জন প্রকৃত গ্রাহককে মেরামতের জন্য জমা রাখা প্রায় ২.৩ কেজি স্বর্ণালঙ্কার অক্ষত অবস্থায় ফেরত দেওয়া হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫