স্টাফ রিপোর্টার ॥
আজ সকাল ৮টা থেকে (১২টা পর্যন্ত) প্রায় ৩ ঘন্টা যাবৎ শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কার্গোতে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিদ্যুৎ বিপর্যয়ের কারণ অনুসন্ধান ও মেরামতের উদ্যোগ গ্রহণ করা হয়নি।
বিদ্যুৎ বিপর্যয়ের ফলে আমদানি কার্গোর ১, ২, ৩ নং ও কুরিয়ার গেট দিয়ে পণ্য ডেলিভারি বন্ধ হয়ে গেছে। এতে সরকারের রাজস্ব ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।
সিভিল এভিয়েশন অথিউরিটি অব বাংলাদেশের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ইএম) মো. আব্দুল মালিক জানান, বিদ্যুৎ বিপর্যয়ের বিষয়টি আমার জানা নেই। শেষ খবর নিয়ে শিগগিরি বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করছি।
