Skip to content

মির্জা ফখরুলের ওপর হামলাকারীরা ছাত্রলীগের নেতাকর্মী

বাংলাভূমি ডেস্ক ॥
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের গাড়ি বহরে হামলাকারীরা সবাই, স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মী। যদিও বিষয়টি নিয়ে একে অপর আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে চলছে পাল্টাপাল্টি দোষারোপ । দু’দলই বলছে, হামলা ছিলো পরিকল্পিত। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

রোববার হামলার শিকার হয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহর। যাতে তিনিসহ আহত হন দলটির ছয় নেতা। ঘটনাস্থলের আশে পাশে অসংখ্য দোকানপাট থাকলেও এ ব্যাপারে কথা বলতে চাননি কেউ। জানতে চাইলে দোকান ছেড়ে চলে যান অনেকেই।

তবে হামলার পর মিছিল নিয়ে স্লোগান দেয় স্থানীয় বেশ কয়েকজন যুবক। সেই ছবি প্রকাশ হয় ফেসবুকসহ বিভিন্ন গণমাধ্যমে। চিহ্নিত করা হয় উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি রাসেল রাসু, ছাত্রলীগ কর্মী পাপেল বড়ুয়াসহ বেশ কয়েকজনকে। তবে তাদের বাড়িতে গিয়ে পাওয়া যায়নি কাউকেই।

এদিকে স্থানীয় আওয়ামীলীগ নেতাদের দাবি, গাড়ি বহর আব্দুল আজিজ ইমন ও মহসিন নামে দুজনকে গাড়ি চাপা দিলে সূত্রপাত হয় এ হামলার। যদিও তাদের বাড়িতে গিয়েও পাওয়া যায়নি আহত দুইজনকে। তথ্য মিলে দুইজনই জড়িত স্থানীয় ছাত্রলীগের সাথে।

তবে এ হামলায় জড়িতদের গ্রেফতার কিংবা সনাক্তের ব্যাপারে কথা বলতে নারাজ পুলিশ।

সূত্র : চ্যানেল ২৪ টিভি

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫