Skip to content

ফখরুলের পর এবার অন্য নেতাকর্মীদের নামে অটোরিকশা চালকের মামলা

বাংলাভূমি ডেস্ক ॥
রাঙ্গুনিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পর এবার বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেছেন স্থানীয় অটোরিকশা চালক মো. মহসিন।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম শহীদুল্লাহ কায়সারের আদালতে তিনি এই মামলা করেন।

মামলায় রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সভাপতি শওকত আলীসহ আরও ২৬ জনের নাম উল্লেখ ও ১০-১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

বাদি জানান, ১৮ জুন মির্জা ফখরুলের গাড়িবহর রাঙ্গুনিয়া পার হবার সময় দুটি অটোরিকশাকে চাপা দেয়। এর প্রতিবাদ করলে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা অটোরিকশা চালকদের মারধর করে টাকা-পয়সা কেড়ে নেয়।

উল্লেখ্য, ১৮ জুন রাঙ্গামাটিতে পাহাড়ধসে দুর্গত এলাকা পরিদর্শনে যাওয়ার সময় রাঙ্গুনিয়ায় হামলার শিকার হন মির্জা ফখরুলসহ বিএনপি নেতারা।-তথ্যসূত্র : ইনডিপেনডেন্ট টিভি

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫