Skip to content

বিকেলে ঢাকায় আসছেন প্রণব মুখার্জি

স্টাফ রিপোর্টার ॥

পাঁচ দিনের সফরে ঢাকা আসছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। রবিবার (১৪ জানুয়ারি) বিকেলে জেট এয়ারলাইন্সের একটি বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে বলে জানা যায়। বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী তাকে স্বাগত জানাবেন।

রাজধানীতে শুরু হওয়া তিনদিনব্যাপী আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলনে অংশ নিতে আসছেন তিনি। আগামীকাল ওই সম্মেলনের সমাপনীতে প্রধান অতিথির বক্তৃতা করবেন তিনি।

বাংলাদেশ সফরকালে প্রণব মুখার্জি রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন। এবং তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে যোগদান করবেন। সেখানে তাকে সম্মানসূচক ডি. লিট ডিগ্রি প্রদান করা হবে।

উল্লেখ্য, চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরে কিছু সময় একান্তে কাটাবেন প্রণব মুখার্জি। সফরের সমাপনী লগ্নে সেই ফ্রি টাইম থাকছে। সেই সময়ে সরকার ও রাষ্ট্রীয় দায়িত্বের বাইরে থাকা প্রণব মুখার্জির শুভানুধ্যায়ীরা দেখা পেতে পারেন। পাঁচ দিনের ব্যক্তিগত সফর শেষে তিনি ১৮ জানুয়ারি ঢাকা ত্যাগ করবেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫