Skip to content

শ্রীপুরে দোকানে ডেকে নিয়ে শিশুদের যৌন নিপীড়ন!

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর : গাজীপুরের শ্রীপুরে কোমলমতি শিশুদের দোকানে ডেকে নিয়ে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে।

অভিযুক্ত আউয়াল ক্বারি (৪৫) উপজেলার বরামা এলাকার সাদির মিয়ার ছেলে ও স্থানীয় মুদি দোকানদার।

এলাকাবাসী জানান, আউয়াল বরামা একাডেমির নার্সারির এক ছাত্রীকে গত শুক্রবার সকালে চকলেটের প্রলোভন দেখিয়ে দোকানের ভেতর ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন।

শিশুটি কান্নাকাটি শুরু করলে কাপড় পরিয়ে চকলেট হাতে দিয়ে দোকান থেকে বের করে দেওয়া হয়।

এ ঘটনায় সোমবার সকালে শিশুর বাবা লোকজন নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে গেলে আরও ঘটনা প্রকাশ পায়।

তখন তিনি অবস্থা বেগতিক দেখে দ্রুত দোকান বন্ধ করে এলাকা ছেড়ে পালিয়ে যান।

শ্রীপুর থানার ওসি আসাদুজ্জামান জানান, ওই শিশুর বাবা বাদী হয়ে মামলা করেছেন। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫