Skip to content

কলকাতার শর্টফিল্মে মিথিলা

বিনোদন ডেস্ক ॥
মিথিলা কলকাতার শর্টফিল্মে অভিনয় করবেন। কলকাতায় ‘মুখোমুখি’ শিরোনামের একটি শর্টফিল্মে নির্মাণ করছেন পার্থ সেন। প্রথমবারের মতো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করছেন এই মিষ্টি অভিনেত্রী। ডিভোর্স নিয়ে আলোচনা-সমালোচনা কাটিয়ে আবার কাজের ব্যস্ততায় মুখর মিথিলা।

এ প্রসঙ্গে মিথিলা বলেন, ‘প্রথমবারের মতো কাজ করার অভিজ্ঞতা হচ্ছে। এর শুটিংয়ের জন্য প্রথমবার কলকাতার শহর দেখা হলো। আর ছবিটির গল্প ও আমার চরিত্রটি বেশ দারুণ। আশা করছি ভালো লাগবে সবার। এটি শিগগির ইউটিউবে প্রকাশ পাবে।’

তিনি জানালেন, এখানে মিথিলাকে দেখা যাবে ঢাকার একজন চলচ্চিত্র নির্মাতার চরিত্রে। শুটিং করতে কলকাতায় এসে রাস্তা হারিয়ে ফেলেন। তখন একজন ফটোগ্রাফারের সঙ্গে পরিচয় হয়। সে তাকে সহযোগিতা করে। একসময় তাদের মধ্যে গড়ে ওঠে সম্পর্ক। সেই সম্পর্ক নিয়েই এগিয়ে যাবে গল্পটি।

এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে মিথিলার সঙ্গে অভিনয় করছেন গৌরব চক্রবর্তী। গতকাল রোববার ‘মুখোমুখি’ চলচ্চিত্রের শুটিং শেষ হয়েছে কলকাতার নিউমার্কেট, সাউদার্ন অ্যাভিনিউ, গলফ গার্ডেনসহ বিভিন্ন জায়গায়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫