Skip to content

হুমকির মুখে দেশ ছাড়লেন ইমরান খানের সাবেক স্ত্রী রেহাম

আন্তর্জাতিক ডেস্ক ॥
পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ’এর নেতা ও সাবেক ক্রিকেট তারকা ইমরান খানের সাবেক স্ত্রী রেহাম খান হুমকির মুখে দেশ ছাড়লেও তিনি কোথায় গিয়েছেন তা জানা যায়নি। একটি বেসরকারি চ্যানেল বলছে, গত রোববার সন্ধ্যায় তিনি পাকিস্তান ছেড়ে চলে যান। দিন কয়েক আগে রেহাম বলেছিলেন, কিছু সুনির্দিষ্ট বিষয়ে তিনি মুখ খুলতে চান। এরপরই তাকে টেলিফোনে হুমকি দেওয়া হয়।

এর আগে রেহাম বলেছিলেন, তার সাবেক স্বামী ইমরান খান ধর্মীয় গুরু বুশরা মানেকাকে বিয়ে করলেও বেশ কিছু কারণে তা জনসমক্ষে বলতে চাচ্ছেন না। রেহাম বিবিসি’তে উপস্থাপনা করতেন এবং ইমরানের সঙ্গে বিয়ের পর রাজনীতিতে সক্রিয় হন। শেষ পর্যন্ত ইমরানের সঙ্গে তার বিয়ে টেকেনি।

গত সেপ্টেম্বরে পাকিস্তান ছেড়ে চলে যেতে চাইলে রেহামকে হুমকি দেওয়া হয়েছিল। মেয়ের লেখাপড়া বন্ধ হয়ে যাওয়ায় রেহাম মানসিকভাবে অস্বস্তিতে ছিলেন। পাকিস্তানের কোনো রাজনৈতিক দল তাকে সহায়তা করছিল না বলে রেহাম জানান। এক্সপ্রেস ট্রিবিউন

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫