Skip to content

‘দেশের উন্নয়নে কোস্টগার্ড বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে’

স্টাফ রিপোর্টার ॥
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন অনুযায়ী সমুদ্র সম্পদকে ব্যবহার করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে কোস্টগার্ড বাহিনী। সূত্র: যমুনা টিভি

বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শেরে-বাংলা-নগরের কোস্টগার্ড বাহিনীর ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীে এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক আদালতের রায়ে পেয়েছি দেশের প্রায় সমান আয়তনের বিশাল সমুদ্র এলাকা। যাতে রয়েছে অফুরন্ত সম্পদ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন অনুযায়ী এই সম্পদকে ব্যবহার করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই কোস্টগার্ড বাহিনী।

তিনি বলেন, সীমিত সম্পদ ও জনবল নিয়ে প্রতিষ্ঠার পর থেকে এই বাহিনী ১৯৯৫ সাল থেকে এ পর্যন্ত ৬ হাজার ৮’শ কোটি মূলের বিভিন্ন ধরনের অবৈধ, জাল ও মাইলিশ আটক করেছেন এবং ৬’শ কোটি টাকা মূলের ইয়াবা ও মাদক জব্দ করেছেন।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫