Skip to content

ফের চালের দামের ঊর্ধ্বগতি, কেজি প্রতি ৩ টাকা

বাংলাভূমি ডেস্ক ॥
লাগামহীন পাগলা ঘোড়ার মতো ছুটে চলেছে চালের দামের ঊর্ধ্বগতি। এবার আরেক দফা বাড়লো চালের দাম। প্রতি কেজিতে ৩ টাকা করে বেড়েছে বলে জানালেন বিক্রেতারা।

শুক্রবার মিরপুর-৬ নম্বর ও ১০ নম্বর কাঁচাবাজার ঘুরে সেখানকার খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে জানা যায়, নাজিরশাইল চালের দাম কেজি প্রতি ৩ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৭৩ টাকায়, ১ নম্বর মিনিকেটের দাম ৩ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬৫ টাকায়, ২ টাকা বেড়ে সাধারণ মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৬২ টাকায়, বিআর-২৮ চাল বিক্রি হচ্ছে ৫৫ টাকায় এবং স্বর্ণা ও পারিজা চালের দাম বেড়ে বিক্রি হচ্ছে ৪৫ টাকায়।

খুচরা বিক্রেতারা জানান, এখন আমন মৌসুম শেষ হওয়ার মাঝামাঝি সময় চলছে। বোরো আসার অপেক্ষায় রয়েছে বিক্রেতারা। তাদের মতে এইসময়টাতে চালের দাম কিছুটা বৃদ্ধি পায়। বর্তমানে বাজারে চালের যোগান কিছুটা কম। যার ফলে চালের দাম বেশি। বোরো মৌসুমের চাল বাজারে আসলে এই দাম কমবে, এর আগে নয়।যোগান কম থাকায় তাদের এখন বেশি দামে এখন চাল কিনতে হচ্ছে, তাই বেশি দামে বিক্রি করছে। সূত্র: বাংলানিউজ২৪

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫