Skip to content

ওআইসি পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে জোর পাবে রোহিঙ্গা সংকট

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: আগামী মে মাসে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসলামী সম্মেলন সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের ৪৫তম সম্মেলন। এই সম্মেলনে জোরালোভাবে উপস্থাপন করা হবে রোহিঙ্গা সংকটের বিষয়টি।

বৃহস্পতিবার (২৯ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক সেমিনারে এ কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। ওই সম্মেলনের বিষয়েই সেমিনারটির আয়োজন হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে রোহিঙ্গা ইস্যুটি জোরালোভাবে তুলে ধরা হবে। কেবল তা-ই নয়, রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিতে কিছু করার জন্যও সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানানো হবে।

সম্মেলনে অংশ নিতে আসা পররাষ্ট্রমন্ত্রীদের ৪ মে কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন নিয়ে যাওয়া হবে উল্লেখ করে শাহরিয়ার আলম বলেন, ওআইসিভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের কাছে রোহিঙ্গা আশ্রয়ের দিক থেকে বাংলাদেশের মানবিকবোধ উপস্থাপন করা হবে।

তিনি জানান, রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিত করার জন্য আমাদের সঙ্গে জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশনের (ইউএনএইচসিআর) সমঝোতা হয়েছিল। এখন মিয়ানমারও সংস্থাটির সঙ্গে এ বিষয়ে কাজ করতে রাজি হয়েছে।

সম্মেলনে বাংলাদেশের উন্নয়নও তুলে ধরা হবে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫